একাকীত্ব কাটাতে সম্পর্ক খুঁজছেন? ভুল সিদ্ধান্তের ফাঁদে পড়ার আগে জানুন যা জানা জরুরি
শহরের ভিড়ের মধ্যেও আজকাল অনেক মানুষ ভীষণ একা। ট্রেন, বাস, অফিস, কলেজ সর্বত্র মানুষের ভিড়, অথচ মনে হয় কথা বলার মতো কেউ নেই। ফোনে হাজারটা নম্বর, সোশ্যাল মিডিয়ায় শত শত পরিচিতি, তবু রাত বাড়লে বুকের ভেতর জমে ওঠে অদ্ভুত শূন্যতা। এই একাকীত্ব থেকেই অনেকেই হঠাৎ সিদ্ধান্ত নেন, কাউকে খুঁজে নিতে হবে। শুধু একা থাকার যন্ত্রণা…
