মনোস্কামনা পূরণের আশায় গঙ্গাসাগরে কেন ডুব দেন লক্ষ লক্ষ পুণ্যার্থী? বিশ্বাস, ইতিহাস ও বাস্তবতা
শীতের শেষ ভাগে বছরের ঠিক সেই সময়টা এলেই ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত ব্যস্ততা। ট্রেন, বাস, লঞ্চ, পায়ে হাঁটা মানুষের ঢল—সবার গন্তব্য একটাই। বঙ্গোপসাগরের কোলে অবস্থিত সেই পবিত্র ভূমি, যেখানে গঙ্গা এসে মিশেছে সাগরে। গঙ্গাসাগর। বহু মানুষের বিশ্বাস, জীবনের অপূর্ণ ইচ্ছা পূরণ হোক বা পাপক্ষয়—এই সঙ্গমে একবার ডুব দিতে পারলেই…
