বদ্ধ ঘরে মশা মারার কয়েল বা ধূপ ব্যবহার কতটা নিরাপদ? জানুন স্বাস্থ্যঝুঁকি ও সঠিক উপায়
গ্রীষ্ম হোক বা বর্ষা, ভারতের অধিকাংশ বাড়িতেই একটি সমস্যার নাম একটাই—মশা। শহরের ফ্ল্যাট থেকে গ্রামবাংলার কাঁচা বাড়ি, কোথাও এই সমস্যা এড়িয়ে যাওয়া যায় না। সন্ধে নামলেই অনেক ঘরে আগুন জ্বলে ওঠে মশা মারার কয়েলে বা ধূপে। অনেকের কাছে এটি দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, বদ্ধ ঘরে এই ধরনের কয়েল বা ধূপ ব্যবহার…
