loneliness relationship trap
|

Relationship: একাকিত্ব কাটাতে সঙ্গীর খোঁজ? ভুলের ফাঁদে পড়লেই কিন্তু বিপদ

লিপি বাংলা: প্রয়োজনের জন্য কাউকে প্রিয়জন বানালে সমস্যায় পড়তে হয় দুজনকেই (Relationship)।

যতদিন যাচ্ছে আমরা জড়িয়ে পড়ছি যান্ত্রিক কলে। একদিকে পারিপার্শ্বিক চাপ আর অন্যদিকে যন্ত্রের প্রতি আসক্তি। জনস্রোতে মিশলেও যেন দিনের শেষে একা হয়ে পড়ছে মানুষ। সোশ্যাল মিডিয়ার কল্যাণে একদিকে বন্ধু সংখ্যা ডিজিটালে কারোর কারোর হাজার পার কিন্তু সেই বন্ধুত্বে যেন মিশে রয়েছে খাদ। দিনদিন হতাশার গ্রাসে আরও যেন লাফিয়ে বাড়ছে একাকিত্ব আর সেই একাকিত্ব ভুলতে ক্রমাগত খুঁজে চলেছি এক ভরসার কাঁধ। যে কাঁধে মাথা রেখে ভাগ করে নেওয়া যায় সুখ দুঃখের মুহূর্ত। এখন থেকেই এখন যেমন এক নতুন শব্দের আমদানি হয়েছে সেটা হল ‘সিচুয়েশনশিপ’। আর এই সবটাকেই কেন্দ্র করে রয়েছে একাকিত্ব (Relationship)।

আগের দিনে সবার কাছে একটা বিকেল ছিল, একটা সন্ধ্যা ছিল। বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা হোক বা খেলা আর সন্ধ্যা হলে বাড়ির সবার সঙ্গে সময় কাটানো। কিন্তু ধীরে ধীরে সবটাই যেন মলিন হচ্ছে। হাতের কাছে অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও দিনদিন মাঁনুষ একা হয়ে যাচ্ছে। আর সেখান থেকেই সম্পর্কের চাহিদা বাড়ছে। কিন্তু সেখান থেকে অনেকেই নানান ফাঁদে পড়ছে। একাকিত্ব নাকি তাড়াহুড়ো? সেই প্রশ্নটাই এখন ঘুরপাক করছে (Relationship)।

একাকিত্ব কি শুধুই সঙ্গীর অভাবে?

অনেকের মনে হয় সঙ্গীর অভাবে এক লাগছে। তবে বাস্তব চিত্র কিছুটা হলেও আলাদা। কারণ দেখা যাচ্ছে অনেক মানুষই সম্পর্কে থেকেও নিজেকে একা মনে করেন। আবার সঙ্গী না থেকেও নিজের জীবন উপভোগ করছেন অনেকে। একদিকে যেমন সব থেকেই একা কেউ কেউ তেমন একা থেকেও পরিপূর্ণ (Relationship)।

এই একাকিত্বের শিকড় রয়েছে অনেক গভীরে। আমাদের সামাজিক পরিকাঠামো খানিকটা ঠেলে দেয় এই একাকিত্বের দিকে। বয়স কিছুটা বাড়ালেই সবাইকে কমবেশি একটা প্রশ্নের মুখে পড়তে হয় যে ‘বিয়ে কবে হবে’, সেখান থেকেই এই সামাজিক চাপ একাকিত্বের দিকে আরও ঠেলে দিচ্ছে। কারণ মানুষের মনে এই ধারণা বদ্ধমূল হচ্ছে যে বাঁচতে গেলে একজন সঙ্গীর খুব প্রয়জন। সেখানে অনেক সময় নিজেদের এই প্রশ্নটা করতে ভুলে যাচ্ছে যে নিজেরা তৈরি কিনা একটা সম্পর্কের জন্য। সেখান থেকেই তাড়াহুড়ো করে সিদ্ধান্তের প্রবণতা তৈরি হচ্ছে।

একাকীত্বের উৎস কোথায়?

একদিকে যেমন বাড়ছে কাজের চাপ তেমন অন্যদিকে পাল্লা দিয়ে কমছে সময়। সকাল থেকে দৌড়াতে দৌড়াতে কথা বলার এবং কথা শোনার মানুষ কমে যাচ্ছে আমাদের চারপাশ থেকে।

চাকরি বা পড়াশোনার ক্ষেত্রে এখন দেখা যায় তরুণ-তরুণীরা ঘর থেকে বা নিজের শহর ছেড়ে দূরে থাকতে হচ্ছে। সেখান থেকে মানুষের সঙ্গে মেশার প্রবণতা কমছে। এক অদ্ভুত উদাসীনতা তৈরি হচ্ছে মানুষের মধ্যে (Relationship)।

অনেকেই নিজের কথা মন খুলে বলতে পারে না। আগে থেকেই একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে যে আমাদের কেউ বুঝবে না বোঝার চেষ্টা করে না। সেখান থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতাও তৈরি হচ্ছে।

একা থেকে সঙ্গীর খোঁজ

একাকিত্ব থেকে তৈরি হওয়া শূন্যতা কীভাবে পূরণ করব সেই রাস্তায় খুঁজে চলি সবাই। সারাদিনের পর অনেকের মনে হয় খোঁজ নেওয়ার জন্য একটা মানুষ থাকা প্রয়জন। সেখান থেকেই সম্পর্কে যাওয়াকেই সহজ উপায় মনে হয়। কিন্তু সেক্ষত্রে বিচার করতে ভুলে যাই সামনের মানুষটা কেমন বা নিজেরা সেই সম্পর্কের জন্য তৈরি কিনা। আঁকড়ে ধরার চাহিদায় কোথাও গিয়ে থমকে যায় বিচার বুদ্ধি। সেক্ষত্রেই দেখা যায় বারবার ভুল করে ফেলতে (Relationship)।

একাকিত্বের সঙ্গে ভালবাসার পার্থক্য কী?

একাকিত্ব থেকে যে শূন্যস্থান তৈরি হয় সেটা শুধুই যে ভালবাসার অভাবে কিনা সেটা আগে নিজেকে বুঝতে হবে। কারণ বেশিরভাগ সময়েই ভালবাসা আর শুধুমাত্র একজন মানুষের অভাবের জন্য তৈরি হওয়া একাকিত্বের মধ্যে পার্থক্য থাকে।

প্রকৃত ভালবাসার সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, পারস্পরিক সম্মান, আর আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু অনেকাংশেই দেখা যায় সেগুলো একাকিত্বের অভাবে থাকে না। সেখানে থাকে প্রয়োজন আর ভালবাসায় থাকে প্রিয়জন। এই পার্থক্য না বুঝতে পারলে বারবার ঠকতে হয় সম্পর্কে (Relationship)।

সম্পর্কের ফাঁদ কেমন করে গ্রাস করছে

অনেক সম্পর্ক বাইরে থেকে সুন্দর মনে হলেও ভিতরে ফাঁপা। সেক্ষেত্রে একে অপরের প্রতি তৈরি হওয়া নির্ভরশীলতা অনেক জায়গায় বিপদে ফেলে দেয় এবং সম্পর্ক যদি কোনওভাবে ভেঙে যায় সঙ্গে সঙ্গে সেই মানুষটিও ভেঙে পড়ে।

অনেকেই সম্পর্কে জড়িয়ে হারিয়ে ফেলে নিজের সত্ত্বা। সঙ্গীর জন্য ছাড়তে দেখা যায় নিজের পছন্দের বহু জিনন্স, এমনকি নিজের পড়াশোনা চাকরিও ছেড়ে দিতে দুবার ভাবে না অনেকে। শুধুমাত্র একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে এই আত্মত্যাগ করেও শেষ পর্যন্ত দেখা যায় সম্পর্ক ভেঙে যেতে।

সঙ্গীর ভুল আচরণ মুখ বুজে সহ্য করে নেওয়া। এমনকি অনেক সময় দেখা যায় সেটা মানসিক এবং শারীরিক দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলে (Relationship)।

সামাজিক প্রেক্ষিতে সম্পর্কের চাপ

আমাদে চারপাশে সামাজিক কাঠামো এমনভাবে তৈরি যেখানে খুব তাড়াতাড়ি আলোচনায় চলে আসে বিয়ে, পরিবার, সন্তান ইত্যাদি। ফলে সেই চাপে অনেক সময় মানসিক জটিলতা তৈরি হয় এবং নিজেকে আরও একা মনে হতে শুরু করে।

অনেক সময় দেখা যায় বাড়ির চাপে বা পারিপার্শ্বিক চাপে একটা সম্পর্কে জড়িয়ে যাওয়া। অথবা নিজের মত না থাকলেও বিয়ের জন্য সম্মতি জানানো শুধুমাত্র সমাজ কী বলবে এই ভেবে। সেক্ষত্রে সেই সম্পর্ক সব সময় সুখকর হয় যান (Relationship)।

একাকিত্ব কাটানোর অন্য উপায়

একাকিত্ব মানেই যে সব সময় সম্পর্ক দরকার এমনটা নয় বলেই মনে করেছেন অনেক বিশেষজ্ঞরা। একাকিত্ব কাটানোর বেশ কিছু বিকল্প পথ রয়েছে। একাকিত্ব কাটাতে নিজের শখগুলো যে আরও গুরুত্ব দেওয়া। নিজের সঙ্গে সময় কাটানো। যেকোন ক্রিয়েটিভ কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখা। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। মানুষকে বিচার বিবেচনা করে বিশ্বাস করা। বিশ্বাসযোগ্য মনে হলে তাঁর সঙ্গে মনের কথা শেয়ার করা। পরিবারের সঙ্গে সময় কাটানো আর হ্যাঁ সেই সময় ফোনের দিকে মন দিলে চলবে না।

সম্পর্কের সিদ্ধান্ত কখন নেবেন?

যেকোন সম্পর্কের আগে নিজেকে ভাল করে বোঝা উচিত। নিজেকেও দিনের শেষে প্রশ্ন করতে হবে। যার সঙ্গে সম্পর্কে জড়াচ্ছি তাঁকে সত্যি চাই কিনা নাকি শুধুমাত্র প্রয়োজনে ভাল লাগছে সেটা আগে বোঝা উচিত। যদি শুধুমাত্র প্রয়োজন মনে হয় তবে সেক্ষত্রে আগেই সাবধান হওয়া দরকার। নিজের সীমা নিজেকেই ঠিক করে নিতে হবে। একে অপরের প্রতি সমান বজায় রাখা। যদি সেগুলো করতে সমস্যা হয় তবে সম্পর্কে জড়ানোর আগে ভাবা উচিত (Relationship)।

সম্পর্ক ভাল থাকার লক্ষণ (Relationship)

ভাল সম্পর্ক কখনও কোনও বিশেষ চাহিদা থেকে আসে না। সেটা আসে জীবনের পথে চলতে চলতে। কিন্তু সম্পর্কে থাকলে বেশ কিছু দিক খেয়াল রাখা জরুরি। দুজনের একটা ব্যক্তিগত এবং ভিন্ন জগৎ রয়েছে কিনা। দুজন দুজনের প্রতি যথেষ্ট সম্মান দিয়ে চলেন কিনা। একে অপরের সঙ্গে থাকলে কতটা নিরাপদ মনে হয়। সম্পর্কে থাকা মানেই খাঁচার জীবন না। স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করার থেকে শুরু করে স্বাধীনভাবে বাঁচা।

একাকিত্ব শত্রু নয়

একাকিত্ব মানেই কিন্ত সেটা সবসময় খারাপ নয়। এটা আগে নিজেদের বোঝানো দরকার। সেই সময়টা নিজের গ্রোথের জন্য ব্যবহার করা। নিজেকে সর্বদা কোনও না কোনও কাজের সঙ্গে যুক্ত রাখা, যাতে এরপর সম্পর্কে জড়ালে সেটা সুস্থ এবং স্বাভাবিক হয়।

ফুটনোট

একাকিত্ব থেকে পালতে গিয়ে নিজের সুন্দর জীবনটাকে হারিয়ে না ফেলা। সম্পর্কের আগে নিজেকে খুঁজে পেলে তখন একাকিত্ব অনেকটাই কমে যায়। সেই সময় সম্পর্কে প্রয়োজন থাকা না বরং সঙ্গী হয়ে ওঠে পিয়োজন (Relationship)।

Know more: Wind Chime: উইন্ড চাইম সম্পর্কে সম্পূর্ণ গাইড তৈরি টিউন ব্যবহার ও মানসিক শান্তির উপায়

Know more; CII Brand Conclave 2025 এ কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান কর্পোরেট দুনিয়ায় নতুন বিপ্লব

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *