icc womens world cup

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ঘোষণা অন্য মহারণের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কবে থেকে মাঠে নামবেন ভারতের মেয়েরা?

আগামীকাল থেকে শুরু মেয়েদের বিশ্বকাপ: ফুটবল বিশ্বকাপ নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। ভারতও সেই উত্তেজনা আকাশ ছুঁয়েছে। ভারতও এই মুহূর্তে বিভক্ত কমবেশি দুই শিবিরে। ব্রাজিল আর আর্জেন্টিনা তবে এই মুহূর্তে আরও দুই মহাতারকাকে নিয়ে উন্মাদনার পারদ সবচেয়ে বেশি আর সেই দুই মহাতারকা হলেন রোনাল্ডো এবং মেসি।

শঙ্খ ঘোষের বিখ্যাত কবিতার লাইন ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ তবে এই ফুটবল বিশ্বকাপের প্রাক্কালে সেটা ঢাকা পড়ে যাবে নানান দেশের পতাকায়। ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বেশি থাকলেও পিছিয়ে নেই পর্তুগাল, ফ্রান্সের মত দেশগুলিও। তবে এই বিশ্বকাপের উন্মাদনার পারদ বাড়ার মধ্যেই যে ঘোষণা হয়ে গেল আরেক বিশ্বকাপের সূচি সেই খবর কি রেখেছেন কেউ?

আরও পড়ুন : Virat kohli: বিরাট কোহলির বিকল্প হিসাবে জল্পনায় তিন তরুণের নাম

এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে ভারতও। হ্যাঁ ঘোষণা হয়ে গেছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্ঘন্ট। ক্রিকেট নিয়ে ভারতে বরাবরই থেকেছে বাড়তি আবেগ। সেই আবেগ ছেলেদের ক্রিকেটের গণ্ডি পেরিয়ে এখন মেয়েদের ক্রিকেটেও পৌঁছে গেছে। শেষ ওয়ানডে বিশ্বকাপ ভারতের মেয়েরা জেতার পর থেকে সমর্থকদের আগ্রহ এবং আবেগ দুইই বেড়েছে পাল্লা দিয়ে।

একদিকে যেমন ছেলেদের ক্রিকেটে বিরাট, রোহিত, বুমরারা জনপ্রিয় এখন সমানভাবে জনপ্রিয় হারমনপ্রীত-স্মৃতি-রিচা ঘোষরা। একসময় এক বাংলার বোলার ঝুলন গোস্বামী ছিলেন মেয়েদের জাতীয় দলের পেস বিভাগের মূল ভরসা। ভারতের হয়ে প্রতিনিধিত্বও করেছেন তিনি। এরপর সেই ব্যাটন মিতালি রাজের হাত ঘুরে হরমনপ্রীতের হাতে। ওয়ানডে বিশ্বকাপ জেতার পর থেকেই তাঁদের নিয়ে আবেগ এবং প্রত্যাশা বেড়েছে।

ফুটবল বিশ্বকাপের মতো আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপেও দলের সংখ্যা বাড়ছে। প্রথমবার খেলবে ১২টি দল। ইংল্যান্ড এবং ওয়েলসে আয়োজিত হবে ক্রিকেটের এই মহাযুদ্ধ। প্রায় একমাস ধরে চলবে এই লড়াই। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে ৫ জুলাই।

নিউ জিল্যান্ড এবার টি-২০ বিশ্বকাপ শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে। ফেবারিট দলের তালিকায় ভারত থাকলেও এই বিশ্বকাপ নেদারল্যান্ডের কাছে ঐতিহাসিক। ফুটবলে ডাচদের দাপট থাকলেও মেয়েদের বিশ্বকাপে এই প্রথম তারা অংশ নিতে চলেছে। গ্রুপ এ-তে রয়েছে ভারত আর স্মৃতিদের এই গ্রুপে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস।

আরও পড়ুন : Rohit and Hardik: একদিনের সিরিজে দেখা যাবে রোহিত-হার্দিককে?

শুক্রবার শুরু মেয়েদের টি-২০বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। ৫ জুলাই লর্ডসে ফাইনাল। স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে মেয়েদের এই বিশ্ব-যুদ্ধ। লাইভ স্ট্রিমিং জিও হটস্টারে হবে। ১২টি দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে ৬টি দল। গ্রুপে প্রত্যেক দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল শেষ চারে যাবে। দুই বিজয়ী দল ফাইনালে খেলবে।

গ্রুপ এ : ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, বাংলাদেশ।

গ্রুপ বি : ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *