Virat kohli: বিরাট কোহলির বিকল্প হিসাবে জল্পনায় তিন তরুণের নাম
বিরাট কোহলির বিকল্প কে? নজরে তিন তরুণ ব্যাটার (virat kohli)
সদ্য শেষ হওয়া আইপিএল-এ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বিরাট। এবার সেই চোটের কারণে আফগানদের বিরুদ্ধে অনিশ্চিত বিরাট।
বিরাটের পরিবর্ত কে? আইপিএল শেষ এবার ভারতীয় দলের লক্ষ্য আন্তর্জাতিক ক্রিকেট। আর সেই সূচি শুরু হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে। নিজেদের ঘরের মাঠে আফগানদের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে স্কোয়াড ঘোষণাও হয়ে গেছিল কিন্তু সেই সিরিজ শুরুর আগেই চিন্তার ভাঁজ ভারতের কপালে। চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন না বলেই খবর। রোহিত শর্মাকে নিয়েও তৈরি হয়েছে অনিশ্চিয়তা।
আরও পড়ুন : Vaibhav Sooryavanshi: একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বৈভব
ভারতীয় ক্রিকেট দলের একদিনের ফরম্যাটে মূল ভরসা বিরাট কোহলি (virat kohli)এবং রোহিত শর্মা। এবার সেই দুই তারকার অনিশ্চিয়তার কারণে চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মা সুস্থ হলে খেলবেন তবে বিরাট কোহলি কার্যত ছিটকে গেছেন। এবার তাঁর পরিবর্তে তরুণ মুখের খোঁজে নির্বাচকরা।
সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২৬ সালের আইপিএল চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে বিরাট কোহলি অনিশ্চিত। তিন ম্যাচের একদিনের সিরিজে নাও খেলতে পারেন বিরাট। কারণ এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি কোহলি। কবে মাঠে ফিরবেন সেই নিয়েও কিছু নিশ্চিত করা বলা যাচ্ছে না।
আরও পড়ুন : Winter Skin Care: শীতে ত্বকের যত্ন কীভাবে নেবেন বড়দিনের আগে উজ্জ্বল ত্বক পেতে সম্পূর্ণ গাইড
২০২৫ সালের পর ২০২৬ সালেও আইপিএল-এর খেতাব জিতেছে বেঙ্গালুরু। দুই মরসুমেই আরসিবি-র জয়ে ব্বিরাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৬ মরশুমে তাঁর ব্যাট থেকে এসেছে একটি শতরান এবং পাঁচটি অর্ধ শতরান। পুরো টুর্নামেন্টে বিরাটের সংগ্রহে রয়েছে ৬৭৫ রান। ফাইনাল ম্যাচেও গুজরাটের বিরুদ্ধেও অনবদ্য ইনিংস খেলে একাই দলকে কার্যত জিতিয়েছেন বিরাট। চোট পেলেও খেলা চালিয়ে গেছেন তিনি।
বিরাট এবং রোহিতের খেলা নিয়ে যেহেতু অনিশ্চিয়তা তৈরি হয়েছে সেই কারণে বিকল্প ক্রিকেটারের খোঁজ করছেন নির্বাচকরা। আর সেখানেই তাঁরা চাইছেন তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে। বিকল্প হিসেবে সবার আগেই উঠে আসছে যশস্বী জয়সওয়ালের নাম। তিনি আইপিএল-এও ভাল ফর্মে ছিলেন। এছাড়া দেবদত্ত পাডিক্কাল এবং তিলক ভর্মার নামও নির্বাচকদের বিবেচনায় থাকবে। ঋতুরাজের কথা ভাবলেও আইপিএল-এ তাঁর পারফরম্যান্স আশানরুপ ছিল না এবং স্লো ব্যাটিংয়ের কারণে তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। এখন দেখার শেষ পর্যন্ত নির্বাচকরা কাকে বেছে নেন।

হ্যালো! আমি Samapti, একজন ক্রিয়েটিভ কনটেন্ট নির্মাতা এবং ডিজিটাল স্টোরিটেলার। আমি আইডিয়াগুলোকে এমনভাবে উপস্থাপন করতে পছন্দ করি, যাতে কেবল তথ্যপূর্ণ নয়, পাঠকের জন্য আকর্ষণীয় এবং সহজে বোধ্যও হয়।
