FIFA world cup 2026: নতুন নিয়ম প্রয়োগে ফুটবল বিশ্বকাপে যুগান্তকারী ঘটনা!
বিশ্বকাপের মত মেগা টুর্নামেন্টে যাতে ভুলবশত কোনও প্লেয়ার শাস্তি না পায় সেই কারণে নতুন নিয়মের প্রয়োগ। FIFA world cup 2026
বিশ্বকাপে বিশ্ব ফুটবলে চর্চায় নতুন নিয়ম: দোষের ভাগি অনেক সময়ই হয়ে যেতে হয় কোনও দোষ না করেই। একজন দোষ করলে ভুলবশত শাস্তি পেয়ে যেতে হয় আরেকজনকে। এমন অনেক ঘটনার কথা সামনে আসে আমাদের। বাস্তব জীবনের কোনও কিছুই বাদ থাকে না ফুটবল মাঠেও। সেখানেও এই ভুলবশত শাস্তি পাওয়ার মত ঘটনা আকছার ঘটে তবে বিশ্বকাপের মত মেগা টুর্নামেন্টের মঞ্চে এমন ভুল মেনে যাওয়া যায় না। অনেক সময় একটা ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে খেলার ফলাফল।
এবার সেই ভুল আটকাতে নতুন নিয়ম প্রয়োগ দেখা গেল বিশ্বকাপের মঞ্চে। প্রযুক্তির নানান ব্যবহারের কথা আমরা বিশ্বকাপ শুরুর আগে থেকেই শুনতে পাচ্ছিলাম তবে আমেরিকা বনাম প্যারাগুয়ের ম্যাচে নতুন নিয়ম প্রয়োগ দেখা গেল। ভার-এর ব্যবহার যে আরও একধাপ বেশি উন্নতি হবে সে কথাই ফিফা জানিয়েছিল আর এবার তার প্রয়োগ দেখল ফুটবল বিশ্ব।
আরও পড়ুন : ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ঘোষণা অন্য মহারণের
শনিবার সকালে আমেরিকা বনাম প্যারাগুয়ের ম্যাচ জোরকদমে চলছে। আমেরিকার দাপটে তখন কোণঠাসা প্যারাগুয়ে। অনেক সময় রেফারির চোখ এড়িয়ে যায় প্লেয়ারদের দোষ। আর এর কারণে শাস্তি পেতে হয় অন্য প্লেয়ারকে। এবার আর সেই ঘটনার সুযোগ অনেক কম। এবার সেই প্রযুক্তির হস্তক্ষেপে ‘মিসটেকেন আইডেন্টিটি’ বা ভুল প্লেয়ারকে শাস্তি দেওয়ার ঘটনা এবং সেই ভুল সংশোধনের ঘটনা প্রথম ঘটল ২০২৬ বিশ্বকাপে। তবে এমন এক নিয়মের ঘটনা প্রথমবার ঘটায় দর্শক থেকে প্লেয়ার সকলেই হতবাক হয়ে যায়।
শনিবার গ্রুপ ‘ডি’-র খেলায় মুখোমুখি হয়েছিল আমেরিকা এবং প্যারাগুয়ে। সেই ম্যাচে প্রথম থেকেই আমেরিকা দাপট দেখতে শুরু করে। শুরুতেই ৩-০ গোলে এগিয়ে যায় আমেরিকা। আর এই নতুন নিয়মের প্রয়োগের ঘটনাটি ঘটে ৫১ মিনিটের মাথায়। সেই সময় প্যারাগুয়ের তারকা মিডফিল্ডার আলমিরনের বিরুদ্ধে ফাউল করার অভিযোগ উঠলে আমেরিকার ডিফেন্ডার টিম রিমকে হলুদ কার্ড দেখান ডাচ রেফারি।
তবে যখন এই ডাচ রেফারি টিম রিমকে হলুদ কার্ড দেখান তখন রিমকে বিস্মিত দেখায় এবং বাকিরাও অবাক হয়ে যান এই সিদ্ধান্তে। ফাউল না করেও কার্ড দেখানো হয় তাঁকে। এরপর প্যারাগুয়ে ফি-কিক পায় এবং খেলাও শুরু হয়। এরপর আবার দেখা যায় রেফারি ম্যাচ থামিয়ে রেফারিকে ভার-এর কাছে ডেকে পাঠানো হয়।
আরও পড়ুন : Rohit and Hardik: একদিনের সিরিজে দেখা যাবে রোহিত-হার্দিককে?
সেখানে ভার-এ সেই ভিডিও রিপ্লে দেখে নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করেন রেফারি। টিম রিমকে দেখানো হলুদ কার্ড প্রত্যাহার করেন রেফারি। তারপরেই মিগুয়েল আলমিরনকে বা ডাইভ দেওয়ার অভিযোগে হলুদ কার্ড দেখানো হয়। এই প্রথম বিশ্বকাপের ইতিহাসে ভার হস্তকেপের পর ‘মিসটেকেন আইডেন্টিটি’ সংক্রান্ত নিয়ম ব্যবহার এই প্রথম। এই নিয়মে কোনও প্লেয়ারকে অন্য প্লেয়ারের ভুলের জন্য যদি কোনও কার্ড দেখানো হয় তারপর সিদ্ধান্ত সংশোধন করতে পারবেন এখন থেকে। এই নিয়ম পরিচিত ‘মিসটেকেন আইডেন্টিটি’ নামেন।
হ্যালো! আমি Samapti, একজন ক্রিয়েটিভ কনটেন্ট নির্মাতা এবং ডিজিটাল স্টোরিটেলার। আমি আইডিয়াগুলোকে এমনভাবে উপস্থাপন করতে পছন্দ করি, যাতে কেবল তথ্যপূর্ণ নয়, পাঠকের জন্য আকর্ষণীয় এবং সহজে বোধ্যও হয়।
