Lamine Yamal: ইয়ামালকে নিয়ে সংশয় প্রথম ম্যাচের আগে

দীর্ঘদিন ধরেই স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল (Lamine Yamal) ভুগছেন চোটের সমস্যায়। স্পেনের প্রধান মুখ তিনি আর তাঁকে নিয়েই সংশয় প্রথম ম্যাচের আগে।

স্পেনের প্রথম ম্যাচের আগে দুঃশ্চিন্তা: বিশ্বকাপের খেলা চলছে জোর কদমে। চমকে ভরা না হলেও বেশ উত্তেজক হয়ে উঠছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। এখনও পর্যন্ত তেমন কোনও দুর্ঘটনা ঘটেনি তবে আবার অনেক দলের থেকে যেমন খেলা আশা করা গেছিল তেমনটা হয়নি। যেমন ব্রাজিলের খেলা দেখে অনেকেই হতাশ হয়েছেন। তবু ব্রাজিল এমন একটা দল যাদের ফেভারিটের তালিকায় রাখতেই হয়।

আবার অন্যদিকে রয়েছে আর্জেন্টিনা। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর প্রস্তুতি ম্যাচেও দারুণ পারফর্ম করেছে। আর্জেন্টিনাকে অনেকেই অনেকে ফেভারিট হিসেবে ধরে রাখছে। তবে এই নিয়ে মত বিরোধ রয়েছে কিন্তু অনেকের মতেই এবার বিশ্বকাপের অন্যতম দাবিদার স্পেন। দুরন্ত ছন্দে থাকা স্পেনের মূল ভরসা তাঁদের তরুণ ব্রিগেড। তারুণ্যের উপর ভর করেই এবারের বিশ্ব মঞ্চে বাজিমাত করতে চাইছে স্পেন। সেই তরুণ দলের প্রধান মুখ ইয়ামাল (Lamine Yamal)।

সমর্থকদের মূল ভরসা তিনি। বার্সেলোনার এই ১৮ বছরের উইঙ্গারকে নিয়ে স্বপ্নে বুক বাঁধছেন সমর্থকরা। এই বিশ্বকাপে তাঁর দিকেই থাকবে বিশেষ নজর আবার তাঁর থেকে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা। তবে আজকের প্রথম ম্যাচে নামার আগে এবার তাঁকে নিয়েই তৈরি হয়েছে সংশয়। তাঁর চোট সারলেও তিনি পুরোপুরি ফিট নেই আর সেই কারণেই প্রথম ম্যাচে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন দলের কোচ। তাঁকে নিয়ে যে কোনও রকম ঝুঁকির পথে হাঁটবেন না তিনি সেটা স্পষ্ট।

আরও পড়ুন : FIFA world cup 2026: নতুন নিয়ম প্রয়োগে ফুটবল বিশ্বকাপে যুগান্তকারী ঘটনা!

২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট। অনেকেই এবার বাজি ধরেছেন এই স্পেনের উপর। আক্রমণ বিভাগ স্পেনের মূল শক্তি আর সেই আক্রমণের প্রধান মুখ ইয়ামাল। গুরুত্বপূর্ণ ম্যাচে যাতে তাঁকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যায় সেই দিকেই বিশেষভাবে নজর রাখছেন দলের স্টাফরা।

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে দলের কোচ দে লা ফুয়েন্তে এই তরুণ সম্পর্কে বলেন, ‘সবচেয়ে ইতিবাচক খবর হল লামিনে এখন অনেকটাই সুস্থ। ওর রিহ্যাব ভাল চলছে এর পাশাপাশি অনুশীলনও করছে। নিকো উইলিয়ামস ও ভিক্টরের মত যাঁরা সম্প্রতি চোটে ভুগেছেন, তাঁরাও সঙ্গে রয়েছেন দলের। তবে কেউই শুরু থেকে খেলবেন না।’

স্পেন কোচ আরও জানান, ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করছে এই ১৮ বছরের তরুণের খেলা। তাঁর কথায়, ‘খেলা কোন দিকে এগোয়, সেটার ওপরই নির্ভর করবে আমরা ওকে নিয়ে কী সিদ্ধান্ত নিই। দলের প্রয়োজন অনুযায়ী বিবেচনা করা হবে।’

আরও পড়ুন : ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ঘোষণা অন্য মহারণের

এপ্রিল মাসের পর থেকে ইয়ামাল কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি। বার্সেলোনার এই তরুণ তারকা ফুটবলার হ্যামস্ট্রিং এবং কুঁচকির চোটের কারণে মরশুমের শেষের দিকে মিস করেছেন বেশ কয়েকটি ম্যাচ। এই কারণেই বিশ্বকাপের আগে স্পেনের প্রস্তুতি ম্যাচগুলিতেও দেখা যায়নি তাঁকে। তবে তাঁর রিহ্যাব ভাল ভাবে চলছে বলেই জানিয়েছেন কোচ তবু তাঁকে নিয়ে এখনও সম্পূর্ণ স্বস্তি পাচ্ছেন না সমর্থকরা। এখন দেখার পুরোপুরি ফিট হয়ে কবে থেকে দেখা যায় এই তরুণ উইঙ্গারকে।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ সরকারি প্রকল্প তালিকা ২০২৬

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *